মুরাদনগরে ইয়াবাসহ গ্রেফতার ১

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

Advertisement

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: মাহফুজ হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহফুজ হোসেন পাঁচপুকুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: কামরুজ্জামানের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচপুকুরিয়া সড়কের পাশে বসতঘর থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।