
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
‘সভ্যতার জন্য শিক্ষা ও বিজয়ের জন্য জ্ঞানার্জন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মিরপুর ক্যাডেট কোচিং গণিত অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মিরপুর ক্যাডেট কোচিংয়ের পীরগঞ্জ শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।
আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, বুদ্ধিমত্তা বৃদ্ধি ও গণিতভীতি দূর করার লক্ষ্যে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেড় ঘণ্টার পরীক্ষায় লিখিত ও বহুনির্বাচনী উভয় পদ্ধতির প্রশ্ন রাখা হয়।
মিরপুর ক্যাডেট কোচিংয়ের পীরগঞ্জ শাখার পরিচালক আবদুর রহিম বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাই এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান সম্পর্কে ধারণা দেয়ার লক্ষ্যে প্রথমবারের মতো এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। ঢাকায় প্রতিষ্ঠানটির প্রায় ৩৫ বছরের কার্যক্রম রয়েছে। ২০২২ সালে পীরগঞ্জ শাখা চালুর পর থেকে এ পর্যন্ত বিভিন্ন ক্যাডেট কলেজে তাদের মোট ৯ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।
আয়োজকরা জানান, অলিম্পিয়াডে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া পরবর্তী ১০ জনকে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী সবাইকে সান্ত¡না পুরস্কার দেয়া হবে।
স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের গণিতচর্চায় আগ্রহী করার পাশাপাশি ক্যাডেট কলেজে ভর্তি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








