
নয়া দিগন্ত ডেস্ক
যুক্তরাষ্ট্রের আইওয়ার একটি গ্রামীণ শহরে একটি গাধাকে খুঁজে বের করার জন্য সবাই একত্রিত হয়েছে। গাধাটি বেশ কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ‘হুভস অ্যান্ড পজ রেসকিউ অফ দ্য হার্টল্যান্ড’ নামের একটি সংস্থা গ্লেনউড এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে নিখোঁজ এ মাদি গাধাটির দুরবস্থার কথা তুলে ধরেছে এবং স্থানীয়দের অনুরোধ করেছে, গাধাটিকে কোথাও দেখা গেলে যেন তাদের জানানো হয়।
হ্যালোইনের কাছাকাছি সময়ে গাধাটি একটি খামারবাড়ি থেকে পালিয়ে যায়। এর আগে প্রাণীটি দুর্ব্যবহারের শিকার হয়েছিল এবং সেখানে এক নারী সেটির দেখাশোনা করছিলেন।
প্রায় দেড় থেকে দুই বছর বয়সী এ প্রাণীটির নাম উদ্ধারকারীরা রেখেছেন ‘হোপ’ (ঐড়ঢ়ব)।
উদ্ধারকারীরা জানিয়েছেন, গাধাটিকে খুঁজে বের করার প্রচেষ্টায় তারা থার্মাল ড্রোন, এটিভি (অঞঠ) এবং ঘোড়া ব্যবহার করছেন। সর্বশেষ তাকে প্যাডক অ্যাভিনিউ ও মুন অ্যাভিনিউ এলাকায় দেখা গিয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








