
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের বলেছেন, আজকের তরুণরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই তাদের সুশিক্ষিত, দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ছাত্ররাজনীতির লক্ষ্য হতে হবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও মানুষের সেবা করা।
গতকাল শনিবার কুমিল্লার বার্ড মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল আয়োজিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য বিবরণী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







