অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়।

মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা  উচ্চবিদ্যালয়, পিরোজপুর
সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের  ‘পঞ্চম অধ্যায় : বাংলাদেশ: রাষ্ট্র ও সরকার ব্যবস্থা’  থেকে আরো ৭টি  বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২২। গণতন্ত্রে সাধারণত থাকে- 
i. জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে 
ii. সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে
iii. জনগণ সব ক্ষমতার উৎস 
নিচের কোনটি সঠিক?
ক. ii 
খ. iii
গ. i 
ঘ. i, ii ও iii
২৩। সরকারের বিভাগ হলো-
i.বিচার বিভাগ  
ii.আইন বিভাগ 
iii.শাসন বিভাগ
নিচের কোনটি সঠিক?
ক. ii 
খ. iii
গ. i 
ঘ. i, ii ও iii
২৪। সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কতটি? 
ক. ৬ টি 
খ. ৪টি 
গ. ৩টি 
ঘ. ২টি 
২৫। সংবিধান হলো- 
ক. রাষ্ট্র পরিচালনার দলিল 
খ. রাষ্ট্র পরিচালনার হাতিয়ার 
গ. রাষ্ট্র পরিচালনার কৌশল 
ঘ. রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড
২৬। কী অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়? 
ক. রাষ্ট্রপতির আইন অনুযায়ী 
খ. সংবিধান অনুযায়ী 
গ. প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 
ঘ. প্রচলিত প্রথা অনুযায়ী 
২৭।  বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় কবে?
ক. ১৯৭১ সালের ২৭ মার্চ 
খ. ১৯৭১ সালের ৩ মার্চ 
গ. ১৯৭১ সালের ২৬ মার্চ 
ঘ. ১৯৭১ সালের ৭ মার্চ
২৮। দীর্ঘ কয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়? 
ক. ১০ মাসের  
খ. ৯ মাসের 
গ. ৮ মাসের     
ঘ. ৭ মাসের
উত্তর: ২২। ঘ, ২৩। ঘ, ২৪। খ, ২৫। ক, ২৬। খ, ২৭। গ, ২৮। খ।

Advertisement