অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা ।

 মো: জাকীর হোসেন
সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা
মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

Advertisement

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : মানবধর্ম’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
উদ্দীপকটি  পড়ে  ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘নানান বরণ গাভিরে ভাই একই বরণ দুধ,
জগৎ ভ্রমিয়া দেখিনু একই মায়ের পুত।’
৪৭। ‘মানবধর্ম’ কবিতার কোন ভাবটি উপরের উদ্দীপকে প্রাসঙ্গিক? 
ক) জাতের অখণ্ডতা   
খ) জন্মের সীমাবদ্ধতা 
গ) ধর্মের অসমতা       
ঘ) মানুষের ভিন্নতা 
৪৮। উপরের চিত্রকল্পটির মূলভাব ফুটে উঠেছে-
র) কেউ মালা, কেউ তসবি গলায়,তাই তে কি জাত ভিন্ন বলায়
রর) মূলে এক জল, সে যে ভিন্ন নয় 
ররর) লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে 
নিচের কোনটি সঠিক? 
ক) i  খ) ii
গ) i ও ii ঘ) i, ii ও iii 
৪৯। লালন শাহর যেসব শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান ছিল-
i) হিন্দুধর্মের 
ii) ইসলাম ধর্মের 
iii) বৌদ্ধধর্মের 
নিচের কোনটি সঠিক? 
ক) i ও ii
খ) ii
গ) iii 
ঘ) i, ii ও iii
৫০। ফকির লালন শাহ কোন মাসে মুত্যৃবরণ করেন? 
ক) সেপ্টেম্বর 
খ) অক্টোবর  
গ) নভেম্বর  
ঘ) ডিসেম্বর 
উদ্দীপকটি  পড়ে  ৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘জগৎ জুড়িয়া এক জাতি আছে
 সে জাতির নাম মানব জাতি।’
৫১। লালন শাহ ‘মানবধর্ম’ কবিতায় জাতের চেয়ে মানবধর্মকে বেশি গুরুত্ব দিয়েছেন কেন? 
ক) ধর্মশাস্ত্রে বিশেষ জ্ঞানার্জন করায় 
খ) সহস্রাধিক গান সৃষ্টি করেছেন বলে
গ) সিরাজ সাঁইয়ের শিষ্য হওয়ায় 
ঘ) সর্বদা চিন্তা ও সাধনা করায় 
উত্তর: ৪৭. ক, ৪৮. ঘ, ৪৯. ক, ৫০. খ, ৫১. ক।