আইসিসির তীব্র সমালোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

রয়টার্স
আন্তর্জাতিক  ফৌজদারি আদালতের (আইসিসি) কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত শুক্রবার ওয়াশিংটনে রক্ষণশীল আইনজীবীদের সংগঠন ফেডারেলিস্ট সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। একইসাথে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থী যেকোনো আন্তর্জাতিক আইনের বিরোধিতাও করেন তিনি। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের বড় পরাজয়ের পর এটিই ছিল রুবিওর প্রথম লিখিত বক্তব্য। এই বক্তব্যের পর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ছেন কি না, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্রনীতির কট্টর সমর্থক রুবিও তার বক্তব্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ওঠা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেন।

Advertisement