
মিডলইস্ট মনিটর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনীর হামলায় এক দিনে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় ২০ জন। শুক্রবার গাজার মধ্যাঞ্চল, উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়। চিকিৎসক ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।
গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহর পূর্ব এলাকায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে এক নারী ও এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আল-আকসা শহীদ হাসপাতালের এক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি বাহিনী ওই এলাকায় একাধিক কামানের গোলা নিক্ষেপ করে। এর একটি আবাসিক ভবনের একটি অ্যাপার্টমেন্টে আঘাত হানে। হামলার সময় কাছেই একটি শোকসভা চলছিল। গোলাবর্ষণে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই এলাকায় ইসরাইলি সামরিক যান থেকে চালানো গুলিতে আরো এক ফিলিস্তিনি আহত হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








