
এএফপি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং মানুষের ক্ষতিকর কাজে এ প্রযুক্তি ব্যবহারের বিষয়টি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে গুরুত্ব পেতে পারে। তবে এআই নিরাপত্তা নিয়ে আলোচনায় এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া কেলেঙ্কারিও অস্বস্তি তৈরি করতে পারে।
চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে দুই প্রেসিডেন্ট এআই-সংক্রান্ত জরুরি যোগাযোগের জন্য একটি হটলাইন চালুর বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এ দিকে বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা বিভিন্ন এআই মডেল পরীক্ষা করে দেখছেন, সেগুলো ব্যবহারকারীর নির্দেশ অমান্য করতে পারে কি না, প্রতারণামূলক আচরণ করতে পারে কি না কিংবা জৈব অস্ত্র তৈরির পদ্ধতি জানিয়ে দিতে পারে কি না।
তবে দুই নেতার আলোচনায় অস্বস্তি তৈরি করতে পারে যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের ঘটনা। চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সাথে সম্পর্কের অভিযোগের পর তিনি পদ ছাড়েন। তবে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষক ডিলান লোহ মনে করেন, এ ঘটনা আলোচনার মূল বিষয় হয়ে উঠবে না কিংবা ট্রাম্প ও শি জিনপিংয়ের ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলবে না।
তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেন, দুই নেতা এমন একটি সম্পর্ক গড়ে তুলেছেন, যেখানে মতপার্থক্য ও প্রতিযোগিতা থাকা সত্ত্বেও তারা নিজেদের লক্ষ্য বাস্তবায়নে কাজ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








