
রংপুর ব্যুরো
হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিলো রংপুর মহানগর মেট্রোপলিটন পুলিশ। শনিবার দুপুরে মহানগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের মধ্যে এসব ফোন ফিরিয়ে দেয়া হয়। পরে প্রেস ব্রিফিং করেন মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, অপু পুলিশ কমিশনার ডিবি সনাতন চক্রবর্তীসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে মহানগর পুলিশ কমিশনার জানান, প্রযুক্তি ব্যবহার করে রাজশাহী, যশোর, সিলেট, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার আগে মোবাইল ফোনগুলো কয়েক হাত বদল হয় বলে পুলিশের ধারণা।
এদিকে মোবাইল ফোন হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মালিকরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








