
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাধুটী গ্রামে বায়তুল মামুর জামে মসজিদ কমপ্লেক্সের উন্নয়ন উপলক্ষে তাফসিরে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার আয়োজিত এ মাহফিলে প্রধান বক্তা ও দোয়া পরিচালনা করেন আওলাদে রাসূল সা: আমিরে সত্যের ডাক জৈনপুরী পীর আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান। মো: রফিকুল ইসলামের (রতন) সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার মো: সেলিম, মো: রিপনসহ মসজিদ কমিটির সদস্যদের ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে জৈনপুরী পীর সূরা ফাতিহার তাফসির করেন। এ সময় তিনি সূরা ফাতিহায় সাতটি আরবি বর্ণের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেন। পাশাপাশি ‘আলহামদু’ থেকে ‘ওয়ালাদ্দোয়াল্লিন’ পর্যন্ত ১২৪টি হরফের আক্ষরিক ব্যাখ্যা তুলে ধরেন। তার তাফসির শুনে উপস্থিত বিপুলসংখ্যক নারী-পুরুষ শ্রোতা মুগ্ধ হন। এ সময় তারা নিয়মিত নামাজ আদায়ের অঙ্গীকার করেন। পরে তওবা ও নসিহতমূলক বক্তব্যের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে। সবশেষে পীর সাহেব আখেরি মুনাজাত পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








