
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো কার্যকর চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টায় পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের বিষয়ে জনসচেতনতা তৈরির বার্তা তুলে ধরা হয়।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের কনফারেন্স হলে ‘ঊধৎষু অপঃরড়হ ড়হ উরধনবঃবং’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসক, মেডিসিন, এন্ডোক্রাইনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মো: আশরাফুল হোসাইন। তিনি ডায়াবেটিসের প্রাথমিক শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে প্রাথমিক পর্যায় থেকেই সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী।
সেমিনারের প্যানেল অব এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: রফিক উদ্দিন, মেডিসিন বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. এ এস এম জাহেদ; পার্কভিউ হসপিটাল লিমিটেডের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অবস্টেট্রিকস ও গাইনোকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাফিকুর নাহার মোনা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








