
ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) অ্যাওয়ার্ড পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)। প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠান দু’টিকে এ স্বীকৃতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২৫ অনুষ্ঠানে পুরস্কার দেয়া হয়। খাদ্য ও আনুষঙ্গিক খাতে এএমসিএল-প্রাণ এবং প্রকৌশল খাতে আরএফএল সম্মাননা পায়। আগের আসরেও নিজ নিজ খাতে পুরস্কৃত হয়েছিল প্রতিষ্ঠান দু’টি। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। এসময় এএমসিএল (প্রাণ) এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল। আরএফএলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানি সচিব আমিনুর রহমান। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








