বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উদযাপিত


দুর্ঘটনা ও বিভিন্ন রোগে আক্রান্ত কাজ করতে অক্ষম মানুষকে কর্মক্ষম বা সক্ষম করে গড়ে তোলা ও নিউরো রিহ্যাবিলিটেশন, রোবটিক রিহ্যাবিলিটেশন, কার্ডিও-পালমোনারি রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন সাব স্পেশিয়ালিটির উন্নয়নের অঙ্গীকার নিয়ে বিএমইউতে বর্ণাঢ্য র‌্যালি, বৈজ্ঞানিক সেমিনার, লিফলেট বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী,  বিভিন্ন পুনর্বাসনসেবা ও সংশ্লিষ্ট কার্যক্রমের স্টল পরিদর্শনসহ নানা আয়োজনে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৬ গতকাল উদযাপিত হয়েছে। এসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, এমপি। প্রধান পৃষ্ঠপোষক (চীফ প্যাট্রোন) ছিলেন বিএমইউ ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এর নির্বাহি সভাপতি অধ্যাপক ডা. মো: তসলিম উদ্দিন ও বিএমইউয়ের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে  ও সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া  মাননীয় প্রতিমন্ত্রী মো: আমিনুল হক, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো: আব্দুল কেনান,  বিএমইউয়ের প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: মুজিবুর রহমান হাওলাদার, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো: মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক ডা. একেএম খালেকুজ্জামান দিপু, বিএমইউ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শেখ ফরহাদ। কী-নোট স্পিকার ছিলেন অধ্যাপক ডা. এম এম জামান ও সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ। স্বাগত বক্তব্য রাখেন ডা. মো: কামরুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. মো: সোহেল রানা। সার্বিক আয়োজনে র‌্যাপোটার (জঅচচঙজঞঊটজ) দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ডা. মো: এমএকে আজাদ, সহযোগী অধ্যাপক ও ডা. মো: নাদিম কামাল।  অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ ও পেশাজীবী নেতারা অংশ নেন। বিজ্ঞপ্তি।

Advertisement