
বিডি ক্রিয়েশন লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের পেরোল ব্যাংকিং সেবা দিতে প্রাইম ব্যাংক পিএলসির সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় বিডি ক্রিয়েশনের কর্মকর্তারা প্রাইম ব্যাংকের বিশেষ পেরোল ব্যাংকিং সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রতিযোগিতামূলক সুদ বা মুনাফার হারে বেতন হিসাব, জীবনযাপন-সংক্রান্ত বিভিন্ন সুবিধাসহ দ্বৈত মুদ্রার ডেবিট কার্ড, বিশেষায়িত ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকারভিত্তিক ভোক্তা ব্যাংকিং সেবা। এ ছাড়া প্রাইম ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’র মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘেœ বেতন পরিশোধের পাশাপাশি দিন-রাত ২৪ ঘণ্টা করপোরেট লেনদেন সম্পন্ন করতে পারবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং বিডি ক্রিয়েশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেলাল হোসেন।
অনুষ্ঠানে বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফা আহমেদ পিয়াস; প্রাইম ব্যাংকের এসইভিপি ও চিফ বিজনেস অফিসার (করপোরেট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং) সাজিদ রহমান; এসইভিপি ও কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সালাউদ্দিন হাজারী; ইভিপি ও কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের ইউনিট প্রধান মো: রাশাদুজ্জামান; এসভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস এবং এভিপি ও সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো: সাহিদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








