
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ জোনের দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
গতকাল শনিবার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান। এতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মো: ফজলুর রহমান চৌধুরী, মো: আমিনুল ইসলাম ভূঁঞা, এস এম আবু জাফর এবং সৈয়দ আবুল হাশেম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দীর্ঘ পথচলায় গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সাথে নিয়ে এগিয়ে এসেছে। বর্তমান সময়ে আমরা নতুন উদ্যমে আরো শক্তিশালী ও সুসংগঠিতভাবে সামনে এগিয়ে যেতে চাই।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান বলেন, একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রার মূল শক্তি হলো তার মানুষ ও সম্মিলিত প্রচেষ্টা। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রতিটি শাখা ও কর্মকর্তাকে নিজ নিজ কর্মক্ষেত্রে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি, মানসম্মত আমানত সংগ্রহ, গ্রাহকের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং উন্নত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জিএসডি ইঞ্জিনিয়ার মো: হাবীব উল্লাহ। এ সময় প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা নর্থ জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস মো: মজিবর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ঢাকা (দক্ষিণ) অঞ্চলের ৩৩টি শাখা এবং ছয়টি উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহন করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








