মেঘের দেশে বাড়ি

চুয়াল্লিশ.

Advertisement

পরীক্ষা শেষে উৎসুক দৃষ্টি নিয়ে তাদের কাছে যান। ‘পরীক্ষা কেমন হলো’ জানতে চান। ফুলবানুরা তাঁর কাছে সেই কচি খুকিটিই রয়ে গেল। তাদের পরীক্ষা শেষ। চোখে-মুখে পরীক্ষা ভালো দেওয়ার তৃপ্তি। জমিলা বেগম তাদের ডেকে বললেন,‘তোরা তোদের গন্তব্য ঠিক কর। কোথায় পড়তে চাস। কী পড়তে চাস। সব ঠিক কর। এখন হাতের মুঠোয় সারা বিশ^। যেকোনো তথ্য এক নিমিষে পেতে পারিস। প্রযুক্তি ব্যবহার কর। বর্তমানে প্রযুক্তি ছাড়া প্রগতি অসম্ভব।’ 
ফুলবানুরাও অনেক সাবধানী। পথ ভুল করা যাবে না। পথ ভুল হলে গন্তব্য ভুল হবে। ফুলবানু আর সাদিয়া দু’জনই ঠিক করে ফেলেছে- তারা গবেষক হবে। আজীবন মানুষের ভালোর জন্য কাজ করে যাবে। 
আজকাল পত্রিকা খুললেই রক্তাক্ত খবর। মানুষের হাহাকার। বাতাসে বারুদের গন্ধ। এতসব অস্থিরতার মাঝে মানুষকে স¦স্তির খবর শোনাতে চায়। মানুষকে মারার জন্য এই সভ্যতার যত বিনিয়োগ- বাঁচানোর জন্য ততটা নেই।  
(চলবে)