
নিপা পারভীন
পাখির নাম মরাল। জানো, এটি একটি সামাজিক পাখি; এরা একত্রে বাস করে বা বেড়ে ওঠে। একটি কলোনিতে হাজার হাজার মরাল থাকতে পারে।
তোমরা বিভিন্ন ধরনের পাখি চেনো, মরালও হয়তো চিনে থাকবে। এটি আসলে এক ধরনের বড় হাঁস। ইংরেজিতে একে বলে ঋষধসরহমড় (ফ্ল্যামিঙ্গো)।
১৯৫৮ সালের কথা। সুইজারল্যান্ডের বাসেল চিড়িয়াখানায় প্রথম কিছু মরাল আটকে রাখা হয়। তিনশর বেশি পাখি এখানে বেড়ে ওঠে। এখান থেকে বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানায় এটি সরবরাহ করা হয়।
সত্যি বলতে কি, বাংলাদেশে মরাল স্থায়ী বা দেশজ পাখি নয়। এটি এখানে অত্যন্ত দুর্লভ এবং অনিয়মিত অতিথি পাখি। আমাদের দেশে সাধারণত শীতকালে বড় বিল বা হাওর-বাঁওড়ে এ পাখি দেখা যায়। কদাচিৎ বা খুব অনিয়মিতভাবে দেশের কিছু উপকূলীয় অঞ্চলে বা চরাঞ্চলেও এদের দেখা মেলে।
মনে রেখো, মরাল একজাতীয় উন্নত গ্রীবা ও দীর্ঘ দেহবিশিষ্ট হংস বা হাঁস।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








