
ক্রীড়া ডেস্ক
আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে সোবহানা মোস্তারির দল। জিম্বাবুয়েকে গতকাল ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে টাইগ্রেসরা। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করেছিল জিম্বাবুয়ে। জবাবে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আমিরাতের আজমানে রান তাড়ায় উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ নারী দল। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রানি মিলে তোলেন ১০৪ রান। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি সাথী। ৪৩ বলে ৪৫ রান করেন সাজঘরের পথ ধরেন এই বাংলাদেশী ওপেনার। এরপর শারমিন আক্তারকে নিয়ে জয় নিশ্চিত করেন দিলারা। ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। ৬ ওভারে আসে ৩১ রান। সপ্তম ওভারে প্রথম সফলতা পায় বাংলাদেশ। বিলাভড বিজাকে ১২ রানে ফেরান রাবেয়া খান। অন্য ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান। তবে চতুর্থ উইকেটে বড় জুটি পায় জিম্বাবুয়ে। তাতেই দলীয় রান একশ ছাড়িয়ে যায়। ৩০ বলে ৪০ রান করেন চিপো-মুগেরি ত্রিপানো। ৩৫ রান আসে অধিনায়ক জোসেফিনে এনকোমোর ব্যাটে। তিনটি উইকেট নেন রাবেয়া খান। দু’টি উইকেট দিশা বিশ্বাসের। ম্যাচসেরা হন দিলারা আক্তার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








