
নিজস্ব প্রতিবেদক
নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় ও মুসল্লিদের সাথে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি জুমার নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিম, ঢাকা-১৫ আসনের সদস্যসচিব শাহ আলম তুহিনসহ কাফরুল দক্ষিণ থানার বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক ওয়ার্ড সভাপতি ও কর্মপরিষদ সদস্যরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







