
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সীমান্তে দেখা মিলেছে দু’টি চিতাবাঘের। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর ওপারে দু’টি পূর্ণবয়স্ক চিতাবাঘ বিচরণ করতে দেখা যায়, যা স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন তার মোবাইলে ধারণ করে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে সীমান্তবর্তী বাংলাদেশী বাসিন্দাদের মধ্যে।
জানা যায়, ভোরে বাঘ দু’টি বাংলাদেশ সীমান্তের লোকালয়ের খুব কাছেই অবস্থান করছিল এবং পরবর্তী সময়ে সেগুলোকে পাশের একটি চা-বাগানের ভেতরে ঢুকে পড়ে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে নাগর নদী ভারত ও বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করায়, নদী পার হয়ে বাঘগুলোর বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়ার প্রবল আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই সীমান্তবর্তী গ্রামগুলোতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘœ ঘটছে এবং কৃষকরা ফসলের মাঠে যেতে ভয় পাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় বন্যপ্রাণীর এমন অনাকাক্সিক্ষত উপস্থিতি তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। বাঘগুলো অত্যন্ত ক্ষিপ্র এবং চা-বাগানের ঝোপঝাড়ে লুকিয়ে থাকায় সেগুলোকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। স্থানীয় গৃহস্থালি এবং গবাদিপশুর নিরাপত্তার বিষয়টি এখন প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভয়ের কারণ নেই, সীমান্তবাসীকে সাবধান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








