
পোরশা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি ও নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের নেতৃত্বে তিন কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উপজেলার হবির মোড় থেকে শুরু হয়ে নিতপুর পুরাতন বাজারে গিয়ে দৌড় শেষ হয়। এতে বিভিন্ন বয়সী দৌড়প্রেমী ও স্থানীয় তরুণরা অংশ নেন।
দৌড় শেষে পুরাতন বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য নুর মোহাম্মদ। তিনি বলেন, শরিফুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হলে নাগরিক নিরাপত্তা, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবেন। শরিফুল ইসলাম আসন্ন নির্বাচনে তাকে ভোট দিয়ে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দেয়ার আহ্বান জানান। এ সময় এনসিপির পোরশা উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তোজা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিতপুর ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








