
নিজস্ব প্রতিবেদক
অশ্লীলতা ও অপসংস্কৃতির মোকাবেলায় মানুষের মধ্যে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ সাহিত্য-সংস্কৃতি ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ঢাকা শুধু প্রশাসনিক রাজধানী নয়, সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। সারা দেশে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টির দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের নিতে হবে। দেশের সাংস্কৃতিক আন্দোলনে তাদেরই নেতৃত্ব দিতে হবে। গতকাল সকালে রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শিরক, বিদআত ও অশ্লীলতার মোকাবেলায় মানুষের মধ্যে ইসলামের সুন্দর ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা ছড়িয়ে দিতে হবে। নিছক আনন্দের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতিচর্চা করতে হবে।
ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি তাওহীদ উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর একত্ববাদের বিশ^াস শুধু ধর্মীয় বিষয় নয়; বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপকার। একমাত্র আল্লাহর ইবাদত ও আনুগত্যের বিশ^াস মানুষকে অন্য কোনো সৃষ্টি বা শক্তির দাসত্ব থেকে মুক্ত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সাহিত্য-সংস্কৃতি বিভাগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সফল হয় না। কোনো পরিবর্তন এলেও সাংস্কৃতিক পরিবর্তন ছাড়া তা স্থায়ী হয় না। ইতিহাসের এই শিক্ষা সামনে রেখে এগিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর বলেন, গান মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে না; বরং মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা সৃষ্টি করে এবং অসম্ভবকে সম্ভব করতে সহায়তা করে। তবে মানবমন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ পবিত্র কুরআন- এ কথা সব সময় মনে রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির ও মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন
এ ছাড়া কবি মোশাররফ হোসেন খান, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, কবি আবু তাহের বেলাল, সাহিত্য-সংস্কৃতি সংগঠক আবেদুর রহমান, শিল্পী তাফাজ্জল হোসাইন খান, শিশুসাহিত্যিক ড. ইকবাল কবীর মোহন, কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল ও বাচিক শিল্পী মাহবুব মুকুল বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








