শহীদ রেজাউল করিম মানিক


আজ শনিবার ১৪ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা শহীদ রেজাউল করিম মানিক বীর প্রতীকের ৫৫তম মৃত্যু বার্ষিকী। তিনি ১৯৭১ সালে এই দিনে ঢাকার অদূরে মানিকগঞ্জের নিকট ধামরাইলে ভায়াডুবি ব্রীজের ওপর পাক-বাহিনীর সাথে এক দুঃসাহসিক সম্মুখ যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে শাহাদাৎ বরণ করেন। তিনি ছিলেন ঢাকা উত্তর ২নং সেক্টরের মুক্তিবাহিনীর গেরিলা ইউনিটের প্রধান। মরহুম ওয়াজেদ আলী ও রাজিয়া আলীর একমাত্র পুত্র সন্তান ছিলেন তিনি। সে সময় শহীদ মানিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস (সম্মান) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ সকাল ৮টায় আজিমপুর নতুন কবরস্থানে শহীদের মাজারে ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাদ আসর মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে কুরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শহীদের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

Advertisement