
বগুড়ার সোনাতলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলামের মা রাজিয়া বেগম (৮৫) গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকাল ৯টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা-পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন- বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, সাবেক পৌরমেয়র আলহাজ জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা এনামুল হক মণ্ডল, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু। তার ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজি রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি রাশেদুর রহমান হান্নান। সোনাতলা (বগুড়া) সংবাদদাতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








