
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের উরদীঘি গ্রামের সাহেববাড়ির সমাজসেবক এ কে ফজলুল হক খান কাঞ্চন মিয়া (৮৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি ও ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
শুক্রবার জুমার নামাজের পর উরদীঘি স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার গণ্যমান্য বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন। পরে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, চার মেয়ে এবং দুই ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফীউজ্জামান শফী। কিশোরগঞ্জ প্রতিনিধি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







