মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। তারা মহাখালীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে। 
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মহাখালীর আমতলী এলাকায় তিতুমীর কলেজের কাছে সড়কের উল্টো দিকের রেস্তোরাঁটিতে হামলা ভাঙচুরের এ ঘটনা ঘটে। এ সময় রেস্তোরাঁ কর্মীদের সাথে ওই যুবকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে পুলিশ জানায়। 
দেশী নানা পদের খাবারের জন্য দূরবিন বাংলা রেস্তোরাঁটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেখানে সকাল থেকেই খাবারের জন্য ভিড় করেন লোকজন। খাবার খাওয়ার জন্য বসার জায়গা পেতে সিরিয়াল দিতে হয়। এতে অনেক সময় লাগায় অনেকে বিরক্তও হয়ে থাকেন। এমনই একটি ঘটনা ঘিরে এই হামলা ভাঙচুর হয়েছে বলে রেস্তোরাঁর লোকজন জানিয়েছে। 
এ বিষয়ে বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দূরবিন বাংলা রেস্তোরাঁয় খাবার খেতে সিরিয়াল দিতে হয়। এই সিরিয়ালকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও মারামারি হয়েছে। পরে শিক্ষার্থীরা আরো সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালিয়েছেন।  
ঘটনা সম্পর্কে দূরবিন বাংলা রেস্তোরাঁর মালিক সাফিন বেগ সাংবাদিকদের বলেন, প্রথমে একটা ছেলে এসেছিলেন। একটা চেয়ার খালি হওয়ার পর তিনি সেখানে বসে পড়েন। সেই জায়গাটার জন্য একটি পরিবার আগে থেকেই সিরিয়ালে ছিল। ছেলেটি সেখানে বসে পড়ার পর ওই পরিবারের লোকজনের সাথে তার বাগি¦তণ্ডা হয়।

Advertisement