
নাটোর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেশি বেশি আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রা করতে হবে। নাটোরসহ দেশের সব চিনিকল টিকিয়ে রাখতে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হতে হবে।
তিনি বলেন, দেশে চিনি উৎপাদন হয় বলেই সাধারণ মানুষ এখনো তুলনামূলক সাশ্রয়ী মূল্যে চিনি কিনতে পারছেন। চিনিকলগুলো বন্ধ হয়ে গেলে চিনির দাম সাধারণ মানুষের ক্রয়মতার বাইরে চলে যেতে পারে। এ ছাড়া এসব চিনিকলের ওপর নির্ভর করে হাজার হাজার মানুষের জীবিকা। তাই দেশের স্বার্থে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে নাটোর চিনিকলের ৪৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিনিকল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো: আখলাছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো: শামসুজ্জামান সুরুজ, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন।
নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো: আখলাছুর রহমান জানান, ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ৬৫ দিন মাড়াই কার্যক্রম চালিয়ে ৯০ হাজার মেট্রিক টন আখ থেকে পাঁচ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ। পরে প্রধান অতিথি হুইপ দুলু অন্যান্য অতিথিকে সাথে নিয়ে মিলের ডোঙ্গায় আখ ফেলে আনুষ্ঠানিকভাবে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। দীর্ঘ ২১ বছর পর তিনি আবারো নাটোর চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








