
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন আজ। সকাল ১০টায় রাজধানী ঢাকার রমনাস্থ ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করবেন।
এ উপলক্ষে গতকাল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্মেলন স্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সম্মেলনটি সুন্দর, সুশৃঙ্খল ও আরামদায়ক পরিবেশে সফল ও ফলপ্রসূভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার খোঁজখবর নেন। পাশাপাশি সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন ও শাহীন আহমেদ খান প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








