
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়া জেনারেল হাসপাতালের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তারেক আহমদ। শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন শেয়ারহোল্ডার মো: আলী জিন্নাহ। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের নির্বাহী পরিচালক নিবাস দাশ সাগর।
সার্বিক ব্যবস্থাপনা ও নতুন ভবন প্রতিষ্ঠা নিয়ে বিস্তারিত আলোচনা করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও শিশু বিশেষজ্ঞ ডা. মো: শাহ আলম। সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেসসচিব ও হাসপাতালের পরিচালক সফওয়ানুল করিম। তিনি হাসপাতালের মানোন্নয়ন নিয়ে বিশদ পরামর্শ প্রদান করেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. মো: লোকমান, ডা. নুরুসসাফা চৌধুরী, নজরুল ইসলাম, শাহাবুদ্দিন চৌধুরী, রিটন দাশ, মৃদুল কান্তি নাথ, আনছার উদ্দিন ও জাহাঙ্গীর আলম। বিগত অর্থবছরের আয়-ব্যয় হিসাব উপস্থাপন করেন হাসপাতালের ব্যবস্থাপক আবু সিদ্দিক রনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








