
নিজস্ব প্রতিবেদক
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের বস্তি উন্নয়ন বিভাগের সাবেক সমাজকল্যাণ ও গবেষণা মূল্যায়ন কর্মকর্তা হাজী আশরাফ আলী জমাদ্দারের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ধলপুর গোলাপবাগ নিজস্ব বাসভবনের মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন সিটি করপোরেশন স্টাফ কোয়ার্টার বায়তুল রহমাত জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা জুনায়েদ হক খান। এ সময় পার্কটেক্স পার্ক রিজ ফ্লাট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ আল মামুন মৃধা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কর্মকর্তা মাহমুদুল হাসান আনসারী মরহুমের জীবনীর ওপর আলোচনা করেন। এ সময় শাহাবুদ্দিন আছিয়া ফাউন্ডেশনের সভাপতি আহমেদুল কবির জাকিরসহ মরহুমের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
আশরাফ আলী জমাদ্দার গত বুধবার সন্ধ্যায় ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুনা গ্রামে। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








