
সামা টিভি
আগামী জানুয়ারিতে পবিত্র কুরআন ছুঁয়ে মার্কিন সিনেটর হিসেবে শপথ নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত সিনেটর আবদুল আল-সাইদ। তবে পবিত্র গ্রন্থটির কোন কপিটি ব্যবহার করবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
প্রতিবেদনে বলা হয়, গতকাল এনপিআরের নিউজমেকার্স অনুষ্ঠানে সাংবাদিক লেইলা ফাদেলের সাথে আলাপকালে এল-সাইয়েদ দু’টি সম্ভাব্য পছন্দের কথা উল্লেখ করেন। এর একটি হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কুরআনের কপি এবং অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রথম ও অতি প্রাচীন কোরআনের কপি। আমি সম্ভবত কুরআন ছুঁয়েই শপথ নেব উল্লেখ করে আল-সাইয়েদ বলেন, তবে কোন কোরআনটি, তা আমরা এখনো নিশ্চিত নই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








