গৃহবন্দী করার অভিযোগ সোনম ওয়াংচুকের

এনডিটিভি
নিজ বাড়িতে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভারতের লাদাখের আলোচিত পরিবেশকর্মী ও সমাজসংস্কারক সোনম ওয়াংচুক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, তার বাসভবনের বাইরে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, লাদাখে তার বাড়ির চারপাশে ২০ থেকে ২৫ জন সশস্ত্র নিরাপত্তাকর্মী পাহারায় রয়েছেন। এর ফলে তার স্বাভাবিক চলাফেরা কার্যত বন্ধ হয়ে গেছে।

Advertisement