
ইন্ডিয়া টুডে
ভারতের আসামে মিনিবাসের সাথে কনটেইনার ট্রাকের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। এ ছাড়াও বেশ কয়েক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাওয়ার পথে কাজিরাঙ্গায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা কনটেইনার ট্রাকের সাথে মিনিবাসটির সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন। মিনিবাসটিতে থাকা যাত্রীদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী।
দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়; তবে গুরুতর আহতদের অনেককেই পরে জোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








