
আল মায়াদিন
সাম্প্রতিক মাসগুলোতে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে গোপনে বরখাস্ত করেছে মার্কিন নৌবাহিনী। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এসব পরিবর্তনের খবর গোপন রাখায় মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতাদের তীব্র সমালোচনা ও প্রতিক্রিয়ার মুখে পড়েছে বাহিনীটি। বৃহস্পতিবার ডেমোক্র্যাট দলের দুই আইনপ্রণেতা জানিয়েছেন, গত মাসে পানির নিচে সংঘর্ষের একটি ঘটনার পর পারমাণবিক শক্তিচালিত একটি অ্যাটাক সাবমেরিনের পুরো নেতৃত্বস্থানীয় দলকে বরখাস্ত করা হলেও নৌবাহিনী তা কংগ্রেসকে জানায়নি।
এ ছাড়া নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সংবেদনশীল এই কর্মী সংক্রান্ত বিষয়ে গত সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা একটি ডেস্ট্রয়ার রণতরীর কমান্ডারকেও বরখাস্ত করা হয়েছে। অন্য দিকে নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এবং কংগ্রেস ও সুপ্রিম কোর্টের চিকিৎসক ড. ব্রায়ান মোনাহানও নৌবাহিনীর একটি তদন্ত চলাকালীন তার পদ ছেড়েছেন, যে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিতকরণ দেয়া হয়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








