
রয়টার্স ও গলফ নিউজ
ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হাউছি আন্দোলনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করছে সৌদি আরব। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে গোষ্ঠীটির প্রায় প্রতিদিনকার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে তাদের কোণঠাসা করতেই রিয়াদ এই উদ্যোগ নিয়েছে।
ইতোমধ্যে হাউছিদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং গোষ্ঠীটির ১২ জন কমান্ডারের সম্পদ জব্দসহ ইইউর বিভিন্ন নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এমনকি হাউছিদের প্রধান সমর্থক ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে ইউরোপীয় জোট। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো পশ্চিমা দেশগুলো হাউছিদের সন্ত্রাসী তালিকাভুক্ত করলেও ইউরোপীয় ইউনিয়ন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ছয়জন ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, হাউছিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হলে তাদের সাথে ইউরোপের সীমিত যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ হয়ে যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








