
বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখা। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখা সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক মো: ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো: ত্বোহা। অনুষ্ঠানে আট শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। তাদের উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, পানির বোতল ও কলম বক্স দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, জুলাই বিপ্লব বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশে অনেক পরিবর্তন এনেছে। বর্তমানে শিক্ষা ও কর্মসংস্থান খাতে নানা সঙ্কট এবং বেকারত্ব বাড়ছে। মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








