
নাটোর প্রতিনিধি
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম শহীদ উল্লাহ, পিএসসি (অব:) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবার সকালে তিনি বাউয়েট ক্যাম্পাসে পেঁৗঁছালে ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। পরে দুই ভিসির সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব:), রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো: লিয়াকত আলী (অব:) এবং ডেপুটি রেজিস্ট্রার (অ্যাডমিন) মেজর মনজিনুল মুবীন (অব:)। ক্যাম্পাসে অবস্থানকালে প্রতিষ্ঠাতা ভিসি সিন্ডিকেট কক্ষে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








