প্রশ্নোত্তর
ইসলামী দিগন্ত লোগো।


প্রশ্ন : আমি কথাবার্তা বলার সময় জল, স্নান (সংস্কৃত) সহ বেশ কিছু বাংলা শব্দ ব্যবহার করি যা বাংলা ভাষার প্রতি ভালোবাসার কারণেই বলে থাকি, কিন্তু তা আপাত দৃষ্টিতে হিন্দু সম্প্রদায়ের সাথে মিলে যায়। নবী সা: বলেছেন, তোমরা অন্য সম্প্রদায়ের অনুকরণ করো না। এখন ওই বাংলা শব্দগুলো ব্যবহার করলে ঈমানের কোনো ক্ষতি হবে কি?
উত্তর : বাংলাদেশের মুসলিমরা পানি, গোসল শব্দ ব্যবহার করে। এগুলো এখন বাংলা ভাষারই অংশ। আপনি বাংলা ভাষাকে ভালোবেসে এগুলো ব্যবহার করলেও তো ক্ষতি নেই। ঈমানের ক্ষতি হবে, বলছি না, তবে আপনি বিনা প্রয়োজনে কেন ওগুলো ব্যবহার করছেন তা বোধ্যগম্য নয়, যে শব্দগুলো সাধারণত অন্য ধর্মের লোকেরা ব্যবহার করে থাকে।
প্রশ্ন: জনৈক প্রবাসী ব্যক্তি প্রবাস থাকা অবস্থায় একটি বাড়ি কিনেছিল। বাড়িটি কেনার সময় এই নিয়ত করেছিল যে, যতদিন সে প্রবাসে থাকবে ততদিন বাড়িটিতে মেস ভাড়া দিয়ে ইনকাম করবে, তারপর যখন নিজ দেশে চলে আসবে, তখন বাড়িটি বিক্রয় করে চলে যাবে। (প্রশ্ন) প্রবাসী ব্যক্তির বাড়ি কেনার সময় এমন নিয়ত করায় বাড়িটি কি এখন ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হবে? বাড়িটির কি যাকাত দিতে হবে?

Advertisement

উত্তর: না, এই নিয়তের কারণে বাড়িটা ব্যবসার পণ্য হিসেবে গণ্য হবে না। সুতরাং যাকাত দেয়া লাগবে না। ভাড়া থেকে উপার্জিত অর্থের যাকাত দিতে হবে, যদি যাকাতের নেসাব পরিমাণ হয়।
-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট