এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ
এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ।

আহমেদ ইফতেখার
বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের নাটকীয় বিদায়ে প্রযুক্তি বিশ্বে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। চীনা গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট সন্দেহে তদন্তের মুখে থাকা এক নারী ব্যবসায়ীর সাথে ব্যক্তিগত সম্পর্ক এবং তা ঘিরে জাতীয় নিরাপত্তা ও ব্যবসায়িক স্বার্থের প্রশ্ন ওঠার কয়েক দিনের মধ্যেই পদ ছাড়লেন জেনসেন হুয়াং। 
এনভিডিয়া এক বিবৃতিতে জানায়, হুয়াং প্রেসিডেন্ট, সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্র্বর্তীকালীন সিইওর দায়িত্ব পেয়েছেন কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দুই দায়িত্বই সামলাবেন।
হুয়াংয়ের পদত্যাগের আগে সবচেয়ে বেশি আলোচনায় আসে অ্যালিস হুয়াং নামের এক নারী ব্যবসায়ীর সাথে তার সম্পর্ক। নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিসের সাথে হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক ছিল। মার্কিন কর্তৃপক্ষের তদন্তে ওই নারীর সাথে চীনা গোয়েন্দা সংস্থার সম্ভাব্য যোগসূত্রের অভিযোগও সামনে এসেছে।
অ্যালিস হুয়াং ও তার ঘনিষ্ঠদের সাথে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ সংগ্রহ এবং রফতানি নিষেধাজ্ঞা এড়িয়ে চীনে সরবরাহের অভিযোগ তদন্ত করা হচ্ছে। বিশেষ করে সিঙ্গাপুর ও চীনের মধ্যে চিপ সরবরাহের সম্ভাব্য নেটওয়ার্ক নিয়ে মার্কিন কর্তৃপক্ষের নজরদারির কথা উঠে এসেছে।
১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পর থেকে টানা ৩৩ বছর কোম্পানিটির নেতৃত্ব দিয়েছেন হুয়াং। তার হাত ধরেই গ্রাফিক্স প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বৈশ্বিক অবকাঠামোর অন্যতম প্রধান সরবরাহকারীতে পরিণত হয়। চার ট্রিলিয়ন ডলারের বেশি বাজারমূল্য ছুঁয়ে ইতিহাস গড়া প্রতিষ্ঠানটির পরিচিত মুখ হয়ে ওঠেন এই প্রযুক্তি উদ্যোক্তা।
তার বিদায় তাই শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, এআই শিল্পের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। বিনিয়োগকারীদের কাছে এখন বড় উদ্বেগ হুয়াং ছাড়া এনভিডিয়া আগের প্রবৃদ্ধি ও প্রযুক্তিগত নেতৃত্ব ধরে রাখতে পারবে কি না। তবে এনভিডিয়ার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং চিপ সরবরাহ ও জাতীয় নিরাপত্তা ঘিরে ওঠা প্রশ্নগুলোর জবাব দেয়া।

Advertisement