
তেতাল্লিশ.
ভালো কিছু করার জন্য সাধনা করবি, কিন্তু তাড়াহুড়া করবি না।’
সাদিয়াদের আত্মবিশ^াসের পালে হাওয়া লেগেছে। চেষ্টা করলে তারাও পারবে, মনে এ বিশ^াস জন্মেছে। সময় কখনো তাড়াহুড়া করে না। আবার কখনো পিছিয়েও পড়ে না। সে চলে তার ছন্দে। আমাদের সামনে এসে দাঁড়ায়- না এক মুহূর্ত আগে, না এক মুহূর্ত পরে। দেখতে দেখতে সাদিয়াদের এইচএসসি পরীক্ষা চলে এলো। এখন তাদের ভাবনা শুধু পরীক্ষা নিয়ে। দুই বান্ধবী ডুবে আছে বইয়ের পাতায়। তাদের আত্মবিশ^াস তুঙ্গে। কারণ,তারা জানার জন্য পড়েছে। পাশের জন্য নয়। তাদের চোখে-মুখে বিশ^ জয়ের স্বপ্ন। সারা বিশে^র বাতিঘর হওয়ার স্বপ্ন। তারা সময়ের কাঁধে সওয়ার হয়ে বসে নেই। প্রতিটি মুহূর্ত তারা কাজে লাগায়।
জমিলা বেগম এখন অনেক বড় শিল্পপতি। অনেক ব্যস্ত মানুষ। কিন্তু তার তেমন পরিবর্তন নেই। তিনি ফুলবানুদের পরীক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। মনে হচ্ছে তারই পরীক্ষা। প্রতি পরীক্ষায় তিনি ফুলবানুদের সাথে কেন্দ্রে যান। বাইরে অপেক্ষা করেন। (চলবে)
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








