নীল যুবরাজ ও এক আত্মত্যাগী পরী
নীল যুবরাজ ও এক আত্মত্যাগী পরী।
 
(গত দিনের পর)
বরং তুমি রাজকীয় বংশের কোনো মেয়েকে বিয়ে করো, সুখী হও, রাজ রক্তের সম্মান রক্ষা করো। বাইরে, মানবকুলে হয়তো থাকার একটু জায়গা আমি করে নিতে পারব।’
কিন্তু আরমান শাহ তার প্রতিজ্ঞায় অটল। তিনি শিরিনকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যেতে চাইলেন। এমন সময় রানী ছুটে এলেন। তিনি শিরিনকে বরণ করে নিলেন নিজের প্রাসাদে। এরপর আর আপত্তি রইল না কারো।
বিয়ের দিন স্থির হলো। পারস্যের ঐতিহ্যে, বসন্তের প্রথম দিন- নওরোজে বিয়ে হবে তাদের। রাজপ্রাসাদ সাজানো হলো ফুলে, আলোয়, আর রঙিন কাপড়ে। শিরিন পরলেন লাল ও সোনালি রঙের পারস্যের ঐতিহ্যবাহী পোশাক। মাথায় পরলেন হীরা ও মুক্তায় খচিত টায়রা। আরমান শাহ পরলেন পারস্যের রাজকীয় সাদা পোশাক ও মাথায় সোনার মুকুট। পারস্যের প্রথা অনুযায়ী বিয়ের মন্ত্র পড়ানো হলো। 
(চলবে)

 

Advertisement