ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক দীনেশ ত্রিবেদীর

নয়া দিগন্ত ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সাথে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার দুই কূটনীতিকের মধ্যে বৈঠক হয়েছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে ঢাকায় আসেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই কূটনীতিকের এ বৈঠক বিশেষ গুরুত্ব পেয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে ঢাকা। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

Advertisement