
মাত্র সাত মাসে পবিত্র কুরআনুল কারিমের সম্পূর্ণ হিফজ সম্পন্ন করে অসাধারণ সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে তানযীমুল উম্মাহ প্রি-হিফজ মাদরাসা, মিরপুর শাখার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ইত্তেসাফ হোসাইন তানযীম।
শিশু বয়সে এমন অসাধারণ অর্জন পরিবার, শিক্ষক ও সবার মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। তার এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থীর নিরলস অধ্যবসায়, হিফজা শিক্ষক হাফেজ আহসানুল্লাহ মুয়াজের নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকের দোয়া এবং প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা।
সন্তানের হিফয সম্পন্ন হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তার বাবা বলেন, সত্যি বলতে, কখনো কল্পনাও করিনি যে এত অল্প সময়ে আমার সন্তান সম্পূর্ণ কুরআন হিফজ শেষ করতে পারবে। এটি মহান আল্লাহর এক বিশেষ অনুগ্রহ।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো: শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বয়স, মেধাও সক্ষমতা বিবেচনায় রেখে মানসম্মত শিক্ষা এবং কুরআন শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠান সর্বদা আন্তরিক। ইত্তেসাফের এই অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








