
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিশ্বনাথে একটি মাদরাসায় বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহসভাপতি কারি উবায়দুর রহমানের (লালাবাজারী হুজুর) ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, কুরআন-হাদিসের নামে গালিগালাজকে বৈধতা দেয়ার অপচেষ্টার প্রতিবাদ করা তার নৈতিক ও ঈমানি দায়িত্ব। অথচ সত্যের পক্ষে কথা বলার কারণে তাকে হামলার শিকার হতে হয়েছে। একজন বয়োজ্যেষ্ঠ আলেমের ওপর এ ধরনের কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
মাওলানা মজিবুর রহমান চাটগামীর বক্তব্যের কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘কুত্তার বাচ্চা’ বলে গালিগালাজকে কুরআনের আলোকে বৈধতা দেয়ার দাবি চরম ধৃষ্টতাপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন। অশালীন বক্তব্যের পক্ষে পবিত্র কুরআনকে ব্যবহার এবং তাফসিরের নামে মনগড়া ব্যাখ্যা উপস্থাপন অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের বক্তব্যের জন্য সংশ্লিষ্ট বক্তাকে জবাবদিহি করতে হবে।
বিবৃতিতে তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে একশ্রেণির আলেমের বক্তব্য ও বিবৃতিতে আলেম সমাজের মধ্যে ঘৃণা, বিদ্বেষ ও পারস্পরিক অসন্তোষ ছড়িয়ে পড়ছে। কারি উবায়দুর রহমানের ওপর হামলার ঘটনা তারই প্রতিফলন উসকানিমূলক বক্তব্য দিয়ে সঙ্ঘাতের পরিবেশ তৈরিকারীরা এর দায় এড়াতে পারেন না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








