ন্যাশনাল ডিফেন্স কলেজে জাতীয় নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা
 
রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) গতকাল ‘জাতীয় নিরাপত্তা’ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মূল বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম। বক্তব্যের শেষে প্রতিরক্ষা উপদেষ্টা কোর্স মেম্বারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মুক্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, অনুষদ সদস্য এবং এনডিসি ও এএফডব্লিউসি ২০২৬ কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
-আইএসপিআর।