
নিজস্ব প্রতিবেদক
টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গত মঙ্গলবার মধ্যরাতে একটি সন্দেহভাজন বোটে অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদক ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করেছে বাহিনীর সদস্যরা।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি এবং টহলকার্যক্রম বৃদ্ধি করে কোস্টগার্ডের সদস্যরা। মধ্যরাতে নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সঙ্কেত দেয় কোস্টগার্ডের সদস্যরা। কিন্তু বোটটি সঙ্কেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে, আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে সাবরাং আলোগোলা জোরা এলাকা সংলগ্ন নাফ নদী হতে আটক করতে সক্ষম হয়। এ সময়, ওই বোটে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ দু’জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








