
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে তিনি বিইউপির আবাসিক এলাকা পরিদর্শন করেন। এ সময় বিইউপি ভিসি, প্রো-ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভিসি মেজর জেনারেল মো: মাহ্বুব-উল আলম। তিনি পেশাগত উচ্চশিক্ষা ও অত্যাধুনিক গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী বিইউপির ১৫ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। তাদের মধ্যে একক বিভাগে চারজন এবং দলীয় বিভাগে ১১ জন শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ শিক্ষককে ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড-২০২৫’ দেয়া হয়।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সাফল্য কেবল শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা, সততা এবং গভীর সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির সক্ষমতার মধ্যেও এর প্রকৃত সাফল্য নিহিত। দেশপ্রেমিক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে বিইউপির ভূমিকার প্রশংসনীয়। আমি এই বিশ্ববিদ্যালয়ের অব্যাহত সমৃদ্ধি ও সাফল্য কামনা করি। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








