
ডোমার (নীলফামারী) সংবাদদাতা
ডোমার উপজেলায় ১ নং ভোগডাবুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি এ কর্মসূচি উদ্বোধন করেন ইউএনও শায়লা সাঈদ তন্বী এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল খালেক, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফসহ তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত ১৪ জন তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইউএনও শায়লা সাঈদ তন্বী বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তথ্য সংগ্রহকারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার পাশাপাশি সুপারভাইজারকে যথাযথভাবে তদারকি করতে হবে, যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানার ১ নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








