
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রূপালী ব্যাংকে জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক অগ্রগতি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, উপব্যবস্থাপনা পরিচালক মো: হারুনুর রশীদ, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকরা, স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপকরাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







